Web Analytics

দেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন আন্তর্জাতিক বাজার খোঁজা এবং বিদেশি ক্রেতাদের সঙ্গে বাংলাদেশি উৎপাদক ও রপ্তানিকারকদের সংযোগ জোরদারের লক্ষ্য নিয়ে ১৫ নভেম্বর ঢাকায় শুরু হবে তিন দিনব্যাপী ‘গ্লোবাল সোর্সিং এক্সপো ঢাকা ২০২৬’। রপ্তানি উন্নয়ন ব্যুরো বা ইপিবি আয়োজিত এ প্রদর্শনী ১৭ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, বিগ ওয়েভে চলবে। এতে প্রায় দুই শতাধিক প্রতিষ্ঠানের অংশগ্রহণ প্রত্যাশা করছে আয়োজকরা। বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, এক্সপোর উদ্বোধন করবেন।

গত বছর প্রথমবার আয়োজিত এক্সপোর দ্বিতীয় আসরে খাতের সংখ্যা আট থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে। প্রদর্শনীতে তৈরি পোশাক ও বস্ত্র, চামড়া ও চামড়াজাত পণ্য, হস্তশিল্প ও পাটজাত পণ্য, কৃষি ও প্রক্রিয়াজাত কৃষিপণ্য, প্লাস্টিক ও কিচেনওয়্যার, আসবাব ও গৃহসজ্জা, ওষুধ, আইসিটি, কাগজ ও প্যাকেজিং, অটোমোবাইল, লাইট ইঞ্জিনিয়ারিং এবং সিরামিক ও টেবিলওয়্যার স্থান পাবে।

আন্তর্জাতিক ক্রেতাদের অংশগ্রহণ বাড়াতে ইপিবি বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনারদের কাছে সহযোগিতা চেয়ে চিঠি পাঠিয়েছে। বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাস ও হাইকমিশনের কমার্শিয়াল কাউন্সেলরদেরও সম্পৃক্ত করা হয়েছে। ২৮ অক্টোবর কূটনৈতিক প্রতিনিধি, জয়েন্ট চেম্বার, বায়ার্স ফোরাম ও ট্রেড প্রমোশন সংস্থার প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় হয়। ইপিবির আশা, আয়োজনটি ব্যবসায়িক সম্পর্ক ও নতুন বাজারের সুযোগ তৈরিতে সহায়ক হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।