Web Analytics

রাজধানীর ফার্মগেটের তেজগাঁও এলাকায় গোপন বৈঠকের সময় জঙ্গি কার্যক্রমে জড়িত থাকার সন্দেহে আটক ১২ যুবককে তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার, ১৯ সেপ্টেম্বর বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান এ আদেশ দেন। তদন্ত কর্মকর্তা সিটিটিসির পুলিশ পরিদর্শক মো. আখতার মোর্শেদ ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে প্রত্যেকের সাত দিনের রিমান্ড আবেদন করেছিলেন। আদালত তাদের জামিন আবেদনও নামঞ্জুর করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী শুনানিতে বলেন, আসামিরা দেশে অস্থিরতা সৃষ্টির পরিকল্পনা করেছেন এবং জিহাদের জন্য লোক সংগ্রহ করছেন। তাদের সঙ্গে আরও কারা জড়িত, তা জানার জন্য রিমান্ড প্রয়োজন বলে তিনি জানান। রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক দিদার আদালতের আদেশের তথ্য নিশ্চিত করেন। আসামিপক্ষের আইনজীবী মাসুদ-উর-রহমান রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেছিলেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সিটিটিসি তথ্যপ্রযুক্তির সহায়তায় তেজগাঁও কোকাকোলা মোড় এলাকায় কয়েকজন যুবকের সমবেত হওয়ার তথ্য পায়। শান্তি-শৃঙ্খলা নষ্ট, উগ্রবাদ ছড়ানো ও বড় ধরনের সহিংসতার উদ্দেশ্যের অভিযোগে শুক্রবার, ১৮ সেপ্টেম্বর তাদের আটক করা হয়। তদন্তকারীরা তাদের ডিভাইস, ডিজিটাল আলামত এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, সিগন্যাল ও ইনস্টাগ্রামের বার্তা যাচাই করতে চান। প্রাথমিক তদন্তে সবাই হোয়াটসঅ্যাপের ‘মিথ্রাস’ গোপন গ্রুপের সদস্য বলে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।