Web Analytics

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, সব লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত ইরানে সামরিক অভিযান অব্যাহত থাকবে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি বলেন, অভিযানের লক্ষ্য পূরণ না হওয়া পর্যন্ত এটি বন্ধ হবে না।

ট্রাম্প স্বীকার করেন যে আরও মার্কিন সেনা হতাহতের সম্ভাবনা রয়েছে, তবে এটিকে তিনি দুঃখজনক হলেও প্রয়োজনীয় বলে উল্লেখ করেন। তিনি বলেন, যুক্তরাষ্ট্র তাদের সেনাদের মৃত্যুর প্রতিশোধ নেবে এবং সভ্যতার বিরুদ্ধে যুদ্ধ শুরু করা সন্ত্রাসীদের ওপর সবচেয়ে শাস্তিমূলক আঘাত হানবে।

তিনি ইরানের রেভল্যুশনারি গার্ডস ও সামরিক পুলিশকে অস্ত্র সমর্পণ করে সম্পূর্ণ দায়মুক্তি পাওয়ার আহ্বান জানান এবং সতর্ক করেন যে, তা না করলে নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। তার বক্তব্যে ইরানের ওপর মার্কিন সামরিক চাপ অব্যাহত রাখার ইঙ্গিত স্পষ্ট হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।