Web Analytics

বৃহত্তর ঢাকার যানজট নিরসন এবং সংশ্লিষ্ট কার্যক্রমে সমন্বয় আনতে ২৪টি সংস্থার প্রতিনিধিদের নিয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন করেছে সরকার। রেলপথ মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের প্রতিমন্ত্রী কমিটির সভাপতি থাকবেন। ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

সমন্বয়হীনতা দূর করে যানজটের কারণ চিহ্নিত ও বিশ্লেষণ এবং স্বল্প ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনা প্রণয়ন করবে কমিটি। সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার সচিব এবং প্রধান কর্মকর্তারা রয়েছেন। ঢাকা মহানগর পুলিশের কমিশনার, ঢাকা উত্তর ও দক্ষিণ, নারায়ণগঞ্জ এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র বা প্রশাসকরাও কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন।

নয় দফা কার্যপরিধিতে চলমান পরিবহন সমস্যাকে অগ্রাধিকার দেওয়া, সংস্থাগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানো এবং গণপরিবহন উন্নয়ন ও আধুনিকায়নের সুপারিশ রয়েছে। কমিটি আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা ও প্রযুক্তি ব্যবহারের সুপারিশ, জনসচেতনতা ও ট্রাফিক আইনবিষয়ক প্রচার জোরদার এবং গৃহীত উদ্যোগের মূল্যায়ন ও নিয়মিত পর্যবেক্ষণ করবে। প্রতি মাসের প্রথম রোববার সকাল সাড়ে ৯টায় সভা হবে। সরকারি ছুটি হলে পরবর্তী কর্মদিবসে সভা অনুষ্ঠিত হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।