সুইজারল্যান্ডে আলোচনায় অংশ নেওয়া ইরানি প্রতিনিধিদলকে সতর্ক করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি হরমুজ প্রণালি বন্ধ করে, তবে দেশটি ভয়াবহ পরিণতির মুখে পড়বে। রোববার ফক্স নিউজকে দেওয়া ২০ মিনিটের এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, প্রয়োজনে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেবে এবং কোনো চুক্তি না হলে টোল আদায় করবে। তিনি আরও বলেন, ইরান যদি এই পদক্ষেপ নেয়, তবে তারা নিজেদের দেশেও ফিরতে পারবে না।
এর আগে শনিবার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, লেবাননে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে ইসরাইলের কর্মকাণ্ড এবং যুক্তরাষ্ট্রের ব্যর্থতার কারণে তেহরান হরমুজ প্রণালি বন্ধের বিষয়টি বিবেচনা করছে। ট্রাম্প ইঙ্গিত দেন, পরিস্থিতি জটিল হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পুনরায় সামরিক অভিযান চালাতে পারে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির ‘অভিভাবক’ হিসেবে ভূমিকা রাখতে পারে এবং এই জলপথ দিয়ে পরিবাহিত তেলের ওপর নিয়ন্ত্রণ বা বিশেষ সুবিধা পাওয়ার বিষয়টিও বিবেচনায় রয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।