Web Analytics

ঢাকা কেন্দ্রীয় কারাগার কেরানীগঞ্জ থেকে অসুস্থ অবস্থায় আনা মো. আব্দুল খালেক (৬৫) নামে এক কারাবন্দির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে এগারোটার দিকে কারা কর্তৃপক্ষের নির্দেশে কারারক্ষী আব্দুল্লাহসহ কয়েকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১২টা ১৭ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হাসপাতালে আনা কারারক্ষীরা জানান, তিনি কোন মামলায় বন্দি ছিলেন তাৎক্ষণিকভাবে জানা যায়নি, পরে বিস্তারিত জানানো হবে। মৃতের বাবার নাম মৃত কফিল উদ্দিন।

মৃত্যুর কারণ বা তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।