Web Analytics

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে বলেছেন, বিগত ‘ফ্যাসিস্ট সরকার’ রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর কূটনৈতিক উদ্যোগ না নিয়ে লোক দেখানো তৎপরতায় সীমাবদ্ধ ছিল, যা সংকটকে দীর্ঘায়িত ও জটিল করেছে। সংরক্ষিত আসনের সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান এবং বাস্তুচ্যুতদের দ্রুত ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে দৃঢ়প্রতিজ্ঞ।

মন্ত্রী বলেন, সরকার দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সব পর্যায়ে জোরালো কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে সংকটের দ্রুত ও স্থায়ী সমাধানে কাজ করছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংকটের সৃষ্টি মিয়ানমারে এবং এর টেকসই সমাধানও মিয়ানমারেই নিহিত। সরকারের লক্ষ্য রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ, স্বেচ্ছামূলক ও টেকসই প্রত্যাবাসন। জাতিসংঘসহ আন্তর্জাতিক ফোরামে বিষয়টি গুরুত্বের সঙ্গে তুলে ধরা হচ্ছে এবং বন্ধু রাষ্ট্র, দাতা দেশ ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগ চলছে।

প্রচলিত কূটনীতির পাশাপাশি ট্র্যাক ১.৫ ও ট্র্যাক ২ কূটনীতির সম্ভাবনাও বিবেচনায় রয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে রোহিঙ্গাবিষয়ক জাতীয় কর্মকৌশল প্রণয়ন কমিটি এবং স্বরাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে ক্যাম্পের শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তাবিষয়ক কমিটি গঠন করা হয়েছে। আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে সরকার একটি উচ্চপর্যায়ের অনুষ্ঠান আয়োজন করবে; এতে প্রধানমন্ত্রী প্রধান বক্তা হিসেবে অংশ নেবেন বলে আশা প্রকাশ করেন মন্ত্রী।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।