Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম গণভোটের রায় বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, জুলাইয়ের শহীদরা শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রের সংস্কার, আমূল পরিবর্তন ও বৈষম্যমুক্ত বাংলাদেশ চেয়েছিলেন। সোমবার দুপুর ১২টায় তারাগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

আজহারুল বর্তমান জনদুর্ভোগের জন্য সরকারকে দায়ী করে বলেন, প্রায় ৭০ ভাগ মানুষ গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দিলেও তা বাস্তবায়নে গড়িমসি করা হচ্ছে। তিনি জুলাইয়ের শহীদ, শহীদ ওসমান হাদি হত্যাসহ সব বিচারবহির্ভূত হত্যার দৃশ্যমান বিচার দাবি করেন। সভায় সাংবাদিকরা মাদক সমস্যা, আইনশৃঙ্খলা উন্নয়ন এবং নির্ভয়ে সংবাদ প্রকাশে সহযোগিতার বিষয় তুলে ধরেন। তিনি সাংবাদিকদের গঠনমূলক সমালোচনাকে স্বাগত জানান।

আগামী ১৯ সেপ্টেম্বর ১১ দলীয় ঐক্যের লংমার্চকে জনগণের দাবি হিসেবে উল্লেখ করে আজহারুল কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান। তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের অনুরোধও করেন। সভা শেষে তিনি বদরগঞ্জের দামোদরপুর ইউনিয়নে নবনির্মিত ফকিরপাড়া জামে মসজিদ উদ্বোধন করেন, তারাগঞ্জ উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেন এবং হাড়িয়ারকুঠির মেনানগর পঞ্চায়েতপাড়া মসজিদ উদ্বোধন করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।