Web Analytics

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, গণভোটের রায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। এ সময় তিনি গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা করেন।

গোলাম পরওয়ার বলেন, গণভোটের মাধ্যমে ৫ কোটি মানুষ রাষ্ট্রব্যবস্থার সংস্কার ও উন্নয়নের লক্ষ্যে দলীয়করণ, দুর্নীতি ও একক কর্তৃত্ব থেকে দেশকে মুক্ত করতে চেয়েছিল। কিন্তু বর্তমান সরকার তা থেকে সরে গিয়ে বিরোধী দলের কণ্ঠরোধ করছে বলে অভিযোগ করেন তিনি। তিনি জ্বালানি সংকট, হাম রোগের বিস্তার, আইনশৃঙ্খলার অবনতি ও ব্যাংক খাতের দুরবস্থার কথাও তুলে ধরেন।

ঘোষিত কর্মসূচি অনুযায়ী, ১৮ এপ্রিল ঢাকায়, ২৫ এপ্রিল অন্যান্য মহানগরে এবং ২ মে সব জেলা শহরে গণমিছিল হবে। ১৮ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত সারাদেশে লিফলেট বিতরণ ও সেমিনার আয়োজন করা হবে। সরকার যদি গণভোটের রায় বাস্তবায়ন না করে, তবে ঢাকায় মহাসমাবেশের ঘোষণা দেওয়া হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।