Web Analytics

রাজধানীর তেজগাঁও রেলস্টেশন ও ট্রাকস্ট্যান্ড এলাকায় রেলওয়ের প্রায় পাঁচ একর জমি আবার অবৈধভাবে দখল হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতারা সেখানে দলীয় কার্যালয়, অবৈধ দোকানপাট ও রিকশার গ্যারেজ গড়ে তুলেছেন। দফায় দফায় উচ্ছেদ অভিযান চালানো হলেও রেলওয়ের জমিতে পুনরায় স্থাপনা নির্মাণের চিত্র দেখা গেছে।

রেলওয়ে ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের সূত্র অনুযায়ী, বিভিন্ন রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মী এবং শ্রমিক ইউনিয়নের প্রভাবশালী নেতারা এই জায়গা ও ট্রাকস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন। গত বছরের ২১ জানুয়ারি তেজগাঁও রেলগেট এলাকায় উচ্ছেদ অভিযানে পাঁচ একর জায়গা উদ্ধার করা হয়েছিল। জায়গাটি এক বছর খালি থাকার পর স্থানীয় বিএনপি, শ্রমিক দল ও কৃষক দলের নেতারা তা দখল করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

প্রায় আধা একর জমিতে বালু ভরাট করে টিনের বেড়া দিয়ে গ্যারেজ তৈরি করা হয়েছে। স্থানীয়রা জানান, ১৫ থেকে ১৬ দিন আগে নেতারা জায়গাটি দখল করেন। রেলওয়ের ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক এবিএম কামরুজ্জামান বলেন, রেলওয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদে কঠোর অবস্থানে আছে। ময়মনসিংহের অভিযান শেষে পর্যায়ক্রমে তেজগাঁও স্টেশন এলাকার সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।