Web Analytics

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, প্রতিবেশী দেশগুলোকে হুমকি দেওয়া বা অস্থিতিশীল করে ইসরাইল নিজের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। মঙ্গলবার রাজধানী আঙ্কারায় সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আসাদ হাসান আল-শাইবানির সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফিদানের মতে, আঞ্চলিক স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত করে কোনো দেশের দীর্ঘমেয়াদি নিরাপত্তা প্রতিষ্ঠা সম্ভব নয় এবং ইসরাইলকে প্রতিবেশীদের ক্ষতিগ্রস্ত করার নীতি থেকে সরে আসতে হবে।

তিনি অভিযোগ করেন, সিরিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ইসরাইল এখনো অস্থিতিশীলতামূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এসব তৎপরতা আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি তৈরি করছে এবং স্থিতিশীল নিরাপত্তাব্যবস্থা প্রতিষ্ঠার প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে বলে তিনি মন্তব্য করেন। ফিদান বলেন, স্থায়ী নিরাপত্তা নিশ্চিত করতে আঞ্চলিক দেশগুলোর নিরাপত্তা ও স্থিতিশীলতার বিষয়টিও বিবেচনায় নিতে হবে।

সংবাদ সম্মেলনে দক্ষিণ সিরিয়ায় ইসরাইলের সামরিক হামলা বন্ধের আহ্বান জানান ফিদান। তিনি সিরিয়া ও ইসরাইলের ১৯৭৪ সালের ডিসএনগেজমেন্ট অব ফোর্সেস অ্যাগ্রিমেন্টের ভিত্তিতে নিরাপত্তাব্যবস্থা গড়ার পরামর্শ দেন। ১৯৭৩ সালের আরব-ইসরাইল যুদ্ধের পর হওয়া ওই চুক্তির আওতায় দুই পক্ষের বাহিনীর মধ্যে একটি বাফার জোন প্রতিষ্ঠা করা হয়, যা জাতিসংঘের ইউএনডিওএফ পর্যবেক্ষণ করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।