পিরোজপুরের নাজিরপুরে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন অফিসের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে সোমবার সকালে উপজেলা কৃষি প্রশিক্ষণ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা।
সভায় তিনি বলেন, পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে সমান গুরুত্ব দিতে হবে। টেকসই উন্নয়নের জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ প্রয়োজন এবং তৃণমূল পর্যায়ে সেবা পৌঁছে দিতে হবে। তিনি আরও জানান, সমবায় ও ক্ষুদ্র ঋণের সঠিক ব্যবহারের মাধ্যমে গ্রামীণ নারীদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার কার্যক্রম চলছে।
অনুষ্ঠান শেষে উপকারভোগী শিক্ষার্থী ও ঋণগ্রহীতাদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়। বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সমবায় সংগঠনের প্রতিনিধিরা অংশ নিয়ে আশা প্রকাশ করেন যে এই উন্নয়ন ধারা অব্যাহত থাকলে দেশের সামগ্রিক অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।