জামালপুরে সরকারি জাহেদা সফির মহিলা কলেজের ১০০ জন শিক্ষার্থী এইচএসসি বাংলা দ্বিতীয়পত্র পরীক্ষায় ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়েছেন। শনিবার সকালে সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের ৪২০২ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরীক্ষা শেষে শিক্ষার্থীরা ভুলটি বুঝতে পেরে ফলাফল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।
কেন্দ্রসচিব ও অধ্যক্ষ মীর শওকত আলম মীর জানান, প্রশ্নপত্রের বান্ডেলগুলোতে ২০২৬ সালের লেবেল থাকলেও ওই কক্ষের জন্য খোলা পাঁচটি বান্ডেলে ভুলবশত ২০২৫ সালের সিলেবাসের প্রশ্নপত্র ছিল। পরীক্ষা শুরুর আগে বান্ডেলের ভেতরের প্রশ্ন যাচাই করার সুযোগ না থাকায় দায়িত্বরত শিক্ষকরা ভুল প্রশ্নপত্র বিতরণ করেন। বিষয়টি সঙ্গে সঙ্গে শিক্ষা বোর্ডকে জানানো হয়।
বোর্ড জানিয়েছে, ওই ১০০ জন শিক্ষার্থীর উত্তরপত্র আলাদাভাবে পাঠানো হবে এবং ২০২৫ সালের প্রশ্ন অনুযায়ী নমনীয়ভাবে মূল্যায়ন করা হবে। কেন্দ্রটিতে মোট নয়শতাধিক পরীক্ষার্থী অংশ নেন, যার মধ্যে ৬৯ জন ছিলেন অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থী।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।