Web Analytics

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমানের সাম্প্রতিক ভারত সফর নিয়ে আলোচনার মধ্যে ভারত সরকার আনুষ্ঠানিক ব্যাখ্যা দিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল জানিয়েছেন, জাহেদ উর রহমান ব্যক্তিগত পাসপোর্ট ও সার্ক ভিসা নিয়ে দিল্লিতে প্রবেশ করেন এবং জানান তিনি একটি সম্মেলনে অংশ নিতে এসেছেন। যাচাই-বাছাই শেষে তাকে প্রবেশের অনুমতি দেওয়া হলেও তিনি পরে সম্মেলনে না গিয়ে বাংলাদেশে ফিরে আসেন।

প্রতিবেদন অনুযায়ী, রোববার তিনি একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দিল্লি পৌঁছান, কিন্তু বিমানবন্দরে দীর্ঘ ইমিগ্রেশন জিজ্ঞাসাবাদের মুখে পড়েন। বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তিনি বর্তমানে প্রধানমন্ত্রীর নীতি ও কৌশল, তথ্য ও সম্প্রচার এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন, যার পদমর্যাদা প্রতিমন্ত্রীর সমতুল্য। বাংলাদেশ হাইকমিশনসহ সংশ্লিষ্ট পক্ষের উদ্যোগে শেষ পর্যন্ত তার প্রবেশ অনুমোদন হয়।

ঘটনার পর বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ঢাকায় নিযুক্ত ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে এবং একটি আনুষ্ঠানিক প্রতিবাদপত্র প্রদান করে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।