Web Analytics

নোবেল শান্তি পুরস্কার বিজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব শেষ করে প্রায় ১৮ মাস পর নিজের আগের কর্মস্থলে ফিরেছেন। রোববার সকালে তিনি মিরপুরের টেলিকম ভবনে অবস্থিত ইউনূস সেন্টারে পৌঁছালে দীর্ঘদিনের সহকর্মীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান। এ তথ্য তার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশিত এক পোস্টে জানানো হয়।

পোস্টে বলা হয়, ইউনূস সেন্টারে ফিরে তিনি গ্রামীণ সংগঠনগুলোর ব্যবস্থাপনা পরিচালক ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন। সেখানে দায়িত্ব পালনের বিরতির পর বিভিন্ন কার্যক্রম পুনরায় শুরু এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। প্রায় দেড় বছর আগে তিনি ইউনূস সেন্টার থেকে বিদায় নিয়ে দেশের রাজনীতির বিশেষ এক সময়ে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছিলেন।

তার এই প্রত্যাবর্তনের মাধ্যমে গ্রামীণ পরিবারের বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যক্রম পুনরায় সক্রিয় হওয়ার ইঙ্গিত পাওয়া গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।