Web Analytics

জামায়াতে ইসলামীর সংরক্ষিত আসনের সংসদ সদস্য নাজমুন্নাহার নিলু বলেছেন, ১৯৭১ সালে স্বাধীনতা অর্জিত হলেও ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক স্বাধিকার অর্জিত হয়েছে। শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নারী শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলনে নারীদের অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, ৩৬ জুলাই তথা ৫ আগস্টের ঘটনাপ্রবাহে দুই নারী শ্রমিকসহ দেড় হাজার শহীদের রক্তের ওপর আজকের রাষ্ট্র দাঁড়িয়ে আছে। তিনি মাছ বিক্রেতা শাহিনুর বেগম ও গৃহকর্মী মোসাম্মাদ লিজার গুলিবিদ্ধ হয়ে নিহত হওয়ার কথা উল্লেখ করেন এবং ঘটনাকে নারীদের প্রতি বর্বরতার নির্মম উদাহরণ বলেন।

সমাবেশে জুলাই গণঅভ্যুত্থানে নারীদের অবদান, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন, নিরাপদ কর্মপরিবেশ, ন্যায্য মজুরি ও কর্মক্ষেত্রে বৈষম্য দূর করার দাবি তোলা হয়। নিলু শহীদ ও আহত নারী-পুরুষের প্রতি রাষ্ট্রের যথাযথ দায়িত্ব পালনের আশা প্রকাশ করেন। রোজিনা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিভিন্ন শ্রমিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।