Web Analytics

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি দাবি করেছে, তাদের বিমানবাহিনী বাহরাইনের রিফা বিমানঘাঁটির একটি মার্কিন আকাশ প্রতিরক্ষা স্থাপনার রাডার লক্ষ্য করে ছয়টি ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী, এতে রাডারটি ধ্বংস হয়েছে। আইআরজিসি-সংশ্লিষ্ট ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে; তবে কথিত হামলার কোনো তারিখ উল্লেখ করা হয়নি।

গত কয়েক ঘণ্টায় বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্ভাব্য নিরাপত্তা হুমকি নিয়ে একাধিক সতর্কতা জারি করেছে এবং নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যেতে বলেছে। তবে হুমকির ধরন সম্পর্কে কর্তৃপক্ষ বিস্তারিত জানায়নি। ফার্স নিউজে প্রকাশিত বিবৃতিতে আইআরজিসি আরও দাবি করেছে, হরমুজ প্রণালি এখনো বন্ধ রয়েছে এবং ওই জলপথে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করার মার্কিন প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।

বিবৃতিতে আইআরজিসি বলেছে, যুক্তরাষ্ট্রের যেকোনো ধরনের আগ্রাসনের জবাব আরও কঠোর ও ভয়াবহভাবে দেওয়া হবে। প্রতিবেদনের সময় পর্যন্ত ইরানের হামলার দাবির বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।