Web Analytics

বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে মোট বিদ্যুৎ উৎপাদনের অন্তত ২০ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে পাওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে। এর মধ্যে ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৫ হাজার ৫০০ মেগাওয়াট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের মনোযোগ আকর্ষণ নোটিশের জবাবে এ তথ্য জানান।

পরিকল্পনায় ভূমিভিত্তিক সৌরবিদ্যুৎ থেকে ৪ হাজার ৫০০ মেগাওয়াট এবং বায়ু, বর্জ্য, জলবিদ্যুৎ, ভাসমান সৌরবিদ্যুৎ ও অ্যাগ্রিভোল্টাইকসহ অন্যান্য প্রযুক্তি থেকে ৪৫০ থেকে ৫৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছে। জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ অনুযায়ী, ২০৪০ সালের মধ্যে নবায়নযোগ্য উৎসের অংশ অন্তত ৩০ শতাংশে নেওয়ার লক্ষ্য রয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি ও শিল্পায়ন অব্যাহত থাকলে ২০৩০ সালে বিদ্যুতের চাহিদা ২৪ হাজার থেকে ২৫ হাজার মেগাওয়াটে পৌঁছাতে পারে বলে প্রতিমন্ত্রী জানান।

সৌর প্রকল্পের ব্যয় কমাতে প্যানেল, ইনভার্টার, ব্যাটারি ও প্রয়োজনীয় কাঠামো আমদানিতে এক শতাংশ কর সুবিধা রাখা হয়েছে। প্রজ্ঞাপন জারির পর ১৮০ দিন এসব যন্ত্রাংশ আমদানিতে বিভিন্ন শুল্ক ও কর থেকে পূর্ণ অব্যাহতি থাকবে। উদ্বৃত্ত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করলে সরকার প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সা দরে কিনবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।