বিদায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। নতুন সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ সদস্যদের শপথ গ্রহণ শেষে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রফেসর ইউনূসের ভেরিফাইড ফেসবুক পেজে এ বিষয়ে একটি পোস্ট প্রকাশ করা হয়।
এদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দলের চেয়ারম্যান তারেক রহমান দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন। তার নেতৃত্বে নবীন ও প্রবীণ সদস্যদের সমন্বয়ে ৪৯ সদস্যের প্রথম মন্ত্রিসভাও শপথ গ্রহণ করে।
জাতীয় নির্বাচনের পর বিদায়ী প্রধান উপদেষ্টা ও নবনির্বাচিত প্রধানমন্ত্রীর এই শুভেচ্ছা বিনিময় ক্ষমতা হস্তান্তরের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার ইঙ্গিত দেয় এবং নতুন সরকারের কার্যক্রম শুরুর সূচনা করে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।