Web Analytics

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কে পিকআপের চাপায় এক স্কুলছাত্রী নিহত হয়েছে। রোববার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকাগামী একটি পিকআপের ঘুমন্ত চালক ওই শিক্ষার্থীকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের নাম মোছা: সাদিয়া বকল (১৭)। তিনি ধনবাড়ী পৌর এলাকার বকলবাড়ীর মো. আবু সাঈদ বকলের মেয়ে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে।

ধনবাড়ী থানার ওসি মো. নুরুস সালাম সিদ্দিক জানান, দুর্ঘটনায় জড়িত গাড়িটি জব্দ করে থানায় আনা হয়েছে, তবে চালক পলাতক রয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, পলাতক চালককে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।