Web Analytics

যুক্তরাষ্ট্র ইরানের ওপর আবার হামলা চালালে তেহরান নতুন লক্ষ্যবস্তুতে পাল্টা আক্রমণ করবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। রোববার এক টেলিভিশন অনুষ্ঠানে আইআরজিসির মুখপাত্র হোসেইন মোহেবিাব বলেন, নতুন হামলা হলে ইরান তার সমরাস্ত্র এবং ‘যুদ্ধের ভূগোল’ বদলে দেবে।

মোহিবিাবের ভাষ্য অনুযায়ী, নতুন কোনো হামলার ক্ষেত্রে ইরানের প্রতিরক্ষা ও আক্রমণাত্মক কার্যক্রম উল্লেখযোগ্যভাবে পরিবর্তিত হবে। তিনি বলেন, ইরান নতুন সক্ষমতা ও সামর্থ্য নিয়ে মাঠে নামবে এবং এমন নতুন লক্ষ্যবস্তু চিহ্নিত করা হয়েছে, যেগুলোতে আগে কখনো হামলা চালানো হয়নি। তাঁর দাবি, এতে বিশ্ববাসী বিস্মিত হবে।

আইআরজিসির মুখপাত্র বলেন, ইরান দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য প্রস্তুত এবং যুদ্ধকে তারা বিভিন্ন পর্যায়ের প্রক্রিয়া হিসেবে দেখে। তাঁর মতে, আইআরজিসি আগে থেকেই যুদ্ধের প্রস্তুতিতে ছিল, এখন আরও প্রস্তুত। তিনি বলেন, আইআরজিসি যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো যোগাযোগ করেনি এবং ইরানের সশস্ত্র বাহিনী কোনো কূটনৈতিক তৎপরতায় জড়ায়নি। দেশের প্রতিরক্ষা নিশ্চিত করাই সামরিক বাহিনীর প্রধান লক্ষ্য বলেও তিনি জানান।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।