Web Analytics

ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজের আদালত সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরীকে দুর্নীতি মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশন (দুদক) মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলাটি দায়ের করে। সোমবার আদালত এ আদেশ দেন বলে দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, মাসুদ উদ্দিন ও অন্য আসামিরা সরকারি ক্ষমতার অপব্যবহার করে মালয়েশিয়া শ্রমিক রিক্রুটের জন্য অতিরিক্ত অর্থ আদায় করেন। সরকার নির্ধারিত ৭৮ হাজার ৯৯০ টাকার পরিবর্তে তারা শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়ে মোট ১১৯ কোটি ৩২ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করেন। এই অর্থ অবৈধভাবে স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে মানিলন্ডারিং করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

দুদক জানায়, জামিনে মুক্তি পেলে মাসুদ উদ্দিন তদন্তে বাধা সৃষ্টি করতে পারেন। এর আগে ২৩ মার্চ রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।