Web Analytics

নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু বলেছেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসাকে এমপিওভুক্ত করার জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আকরাম খাঁ হলে স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয় শিক্ষা ঐক্যফ্রন্ট আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

টিপু বলেন, সরকার এ দাবি নিয়ে কাজ করছে এবং এমপিও দিতে নীতিমালা প্রয়োজন। নীতিমালা প্রণয়ন শেষ হলে এমপিওভুক্তির বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে বলে তিনি জানান। তিনি বলেন, অবিলম্বে সিদ্ধান্ত গ্রহণের দাবিতে সংসদে একটি নোটিশ জমা দেওয়া হয়েছে। সিদ্ধান্ত প্রস্তাবের নোটিশ লটারিতে উঠলে তিনি বিষয়টি সংসদে উত্থাপন করবেন এবং অন্য সংসদ সদস্যরাও দাবিটির পক্ষে কথা বলার সুযোগ পাবেন।

তিনি আরও বলেন, জনগুরুত্বপূর্ণ বিষয় হিসেবে সংসদের ৭১ বিধিতে নোটিশ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বে বিষয়টি উত্থাপনের চেষ্টা করা হবে। শিক্ষকদের তিন দফা দাবির মধ্যে ছিল ১ হাজার ৫১৯টি অনুদানভুক্ত মাদ্রাসার গেজেট প্রকাশ এবং অনুদানবিহীন মাদ্রাসার এমপিও আবেদনে গণবিজ্ঞপ্তি জারি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।