Web Analytics

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৃথক বজ্রপাতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। ঘটনাগুলো ঘটে উপজেলার জয়ন্তী হাজরা, কালিশংকরপুর, বিলজানি ও হলুদবাড়িয়া গ্রামে। নিহত কৃষক হজরত আলী প্রামাণিক জয়ন্তী হাজরা গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বাড়ির পাশের জমিতে ধান গুছাতে গিয়ে বজ্রপাতে আহত হন এবং পরে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাতিজা জানান, বজ্রপাতের সময় হজরত আলী মাঠে ধান স্তূপ করছিলেন। বজ্রপাতের পর তারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে রয়েছেন কালিশংকরপুর গ্রামের ছাত্রী অন্তরা (১০), বিলজানির গৃহবধূ ডলি খাতুন (২০) ও হলুদবাড়িয়ার গৃহবধূ সিমা পারভিন (২৫)। তারা বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শারমিন আক্তার রিমা জানান, হজরত আলী হাসপাতালে পৌঁছানোর আগেই মারা যান, অন্য তিনজনকে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।