Web Analytics

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, বিএনপি পাঁচ বছর বাংলাদেশ শাসন করলে এবং তেল, গ্যাস, সিলিন্ডার ও সারসংকট ঘিরে সিন্ডিকেট ও দলীয়করণের অপকর্ম চলতে থাকলে দেশ দুর্ভিক্ষের মুখে পড়তে পারে। শুক্রবার বিকেলে নওগাঁ শহরের একটি কমিউনিটি সেন্টারে জাগপা নওগাঁ জেলা শাখার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রাশেদ প্রধান বলেন, উত্তরবঙ্গ শুরু থেকেই অবহেলিত এবং রাজশাহী শহর বাদে রাজশাহী বিভাগ ও পুরো রংপুর বিভাগে তিনি উন্নয়নের তেমন চিত্র দেখেন না। তাঁর মতে, মহাসড়কের কিছু রাস্তা পাকা হলেই কোনো জেলাকে উন্নত বলা যায় না। তিনি বলেন, নতুন কোনো স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না এবং জুলাইয়ের চেতনা রক্ষায় প্রয়োজন হলে তারা আবার মাঠে নামবেন।

তিনি বলেন, এই লড়াই ১১ দল বা জামায়াতকে ক্ষমতায় নেওয়ার জন্য নয়; এটি বাংলাদেশের সার্বভৌমত্বের লড়াই। জাগপা নওগাঁ জেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ স ম সায়েম, খেলাফত মজলিস নওগাঁর সভাপতি রেজাউর রহমান ও এবি পার্টি নওগাঁর আহ্বায়ক কাজী আতিকুর রহমানসহ জোটের নেতারা।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।