Web Analytics

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের প্রস্তুত করা নতুন দফার শুল্কে ভারতসহ বিশ্বের কয়েক ডজন দেশ অন্তর্ভুক্ত হতে পারে। ওয়াল স্ট্রিট জার্নাল ও ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ইউরোপীয় ইউনিয়নও এই তালিকায় থাকতে পারে। যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জামিসন গ্রিয়ারের নেতৃত্বে কয়েক মাসের তদন্ত শেষে আগামী মঙ্গলবার নতুন শুল্ক ঘোষণা হতে পারে।

মার্কিন প্রশাসনের অভিযোগ, লক্ষ্যভুক্ত দেশগুলো সরকারি ভর্তুকি ও নীতিগত সহায়তার মাধ্যমে শিল্প উৎপাদন বাড়াচ্ছে, যা মার্কিন কোম্পানির প্রতিযোগিতার সক্ষমতাকে ক্ষতিগ্রস্ত করছে। ১১ মার্চ যুক্তরাষ্ট্র ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ ধারায় ভারত, চীন, ইউরোপীয় ইউনিয়নসহ ১৬টি অর্থনীতির বিরুদ্ধে তদন্ত শুরু করে। ওয়াশিংটনের ভাষ্য, অতিরিক্ত উৎপাদনের কারণে কম দামের পণ্য বিশ্ববাজারে ঢুকে মার্কিন উৎপাদকদের ক্ষতি করছে।

নতুন শুল্ক অধিকাংশ রপ্তানি পণ্যের ওপর কার্যকর হতে পারে। তবে জাতীয় নিরাপত্তার কারণে আগে থেকেই শুল্কের আওতায় থাকা ইস্পাত, অ্যালুমিনিয়াম ও গাড়ির মতো কিছু শিল্পপণ্য এর বাইরে থাকতে পারে। শুল্কহার এখনো চূড়ান্ত হয়নি, তবে কর্মকর্তারা ২০২৫ সালে আরোপিত হারের কাছাকাছি হার নির্ধারণের ইঙ্গিত দিয়েছেন। জোরপূর্বক শ্রম ব্যবহারের অভিযোগে আগে সুপারিশ করা ১০ থেকে ১২ দশমিক ৫ শতাংশ শুল্কও নতুন শুল্কের সঙ্গে যুক্ত হতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।