Web Analytics

সুনামগঞ্জের দিরাইয়ে সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত যৌথ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল মিয়া (৩৬) গ্রেপ্তার হয়েছেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় দিরাই পৌরসভার চণ্ডীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। সেনাবাহিনী উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম দিরাই থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

দিরাই থানার ওসি এনামুল হক চৌধুরী জানান, অভিযানে উজ্জ্বল মিয়ার বাড়ি ও খামার থেকে একটি বিদেশি পিস্তল, আট রাউন্ড গুলি, অস্ত্র পরিষ্কারের সরঞ্জাম, দেশীয় ধারালো অস্ত্র, কয়েকটি পাসপোর্টসহ আরও কিছু জিনিস উদ্ধার করা হয়েছে। তিনি দিরাই উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা মোশাররফ মিয়ার ছেলে। জানা গেছে, তার বিরুদ্ধে ট্রিপল মার্ডার ও সাংবাদিকের ওপর হামলাসহ একাধিক মামলা রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার পর আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।