Web Analytics

ইরানি পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি কমিশনের চেয়ারম্যান ইব্রাহিম আজিজি মধ্যপ্রাচ্যে মোতায়েন অবশিষ্ট মার্কিন সেনাদের সময় ও সুযোগ শেষ হওয়ার আগে দেশে ফিরে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার রাতে সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টে তিনি বলেন, সুযোগ থাকতেই তাদের দেশে ফিরে যাওয়া উচিত। পারস্য উপসাগরের নিরাপত্তা ব্যবস্থাপনায় ইরানের নৌবাহিনী সক্ষমতা দেখিয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজিজি বলেন, ইরানের নৌবাহিনী স্পষ্ট বার্তা দিয়েছে যে পারস্য উপসাগরের নিরাপত্তা ও স্থিতিশীলতা ইরান পরিচালনা করে। অবশিষ্ট মার্কিন বাহিনীকে তিনি তাদের হাতে থাকা সরঞ্জাম নিয়ে দেশে ফিরে নিজেদের সীমান্ত রক্ষায় মনোযোগ দেওয়ার পরামর্শ দেন। এসব বক্তব্য বার্তা সংস্থা মেহেরের প্রতিবেদনে প্রকাশিত হয়েছে।

এর আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন মোহেব্বি বলেন, পশ্চিম এশিয়ায় দীর্ঘমেয়াদি সামরিক উপস্থিতি বজায় রাখার সক্ষমতা যুক্তরাষ্ট্রের নেই। তিনি দাবি করেন, অঞ্চলে থাকা মার্কিন বাহিনীর মনোবল, অস্ত্র ও যুদ্ধজাহাজ গুরুতর ক্ষয়ক্ষতি বা দুর্বলতার মুখে রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ইরানের বিরুদ্ধে সাম্প্রতিক আগ্রাসনের আগে পারস্য উপসাগরে ৩০ থেকে ৪০টি মার্কিন যুদ্ধজাহাজ ও নৌযান ছিল, বর্তমানে সেখানে একটিও নেই।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।