Web Analytics

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান জাতীয় সংসদে জানান, জুলাই গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন, কর্মসংস্থান ও মাসিক সম্মানী ভাতার জন্য সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। তিনি বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর সংসদ সদস্য রোকেয়া বেগমের লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন।

মন্ত্রী জানান, আহত জুলাই যোদ্ধারা সরকারি হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা পাচ্ছেন এবং গুরুতর আহতদের বিদেশে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হচ্ছে। এখন পর্যন্ত ১৫২ জন যোদ্ধাকে থাইল্যান্ড, সিঙ্গাপুর, তুরস্ক ও রাশিয়ায় পাঠানো হয়েছে, এর মধ্যে ১০২ জন দেশে ফিরেছেন এবং ৫০ জন এখনও চিকিৎসাধীন। জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের কল্যাণে ৩,২৪১ জনের ডাটাবেজ তৈরি হয়েছে, যার মধ্যে ১,৯৩৭ জনের তালিকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

গেজেটভুক্ত ১৪,৩৬৯ জন জুলাই যোদ্ধার মধ্যে ১৩,৩৪৪ জনকে শ্রেণিভিত্তিক মাসিক ভাতা প্রদান করা হচ্ছে এবং বাকি যোদ্ধাদের ভাতা প্রদানের প্রক্রিয়া চলছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।