হরমুজ প্রণালী পুনরায় চালুর জন্য ইরান ও ওমান একটি কাঠামোগত সমঝোতায় পৌঁছেছে বলে আল আরাবিয়া ইংলিশকে দেওয়া তথ্যে জানানো হয়েছে। ৬ আগস্ট প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, এ বিষয়ে কয়েক দিনের মধ্যেই ঘোষণা আসতে পারে। তবে তেহরান ও মাস্কাটের মধ্যে হওয়া প্রস্তাবিত ব্যবস্থাটির জন্য এখনও ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের অনুমোদন প্রয়োজন।
সূত্রের ভাষ্য অনুযায়ী, প্রস্তাবিত চুক্তিটি ৬০ দিনের হবে এবং এর লক্ষ্য সামুদ্রিক যান চলাচল পুনরায় শুরু করা। অচলাবস্থা ভেঙে প্রযুক্তিগত আলোচনা শুরু করাও এই সময়সীমার উদ্দেশ্য। সমঝোতা অনুযায়ী, প্রণালীতে প্রবেশকারী জাহাজ ইরানের কাছাকাছি নৌপথ ব্যবহার করবে এবং প্রণালী থেকে বের হওয়া জাহাজ ওমানের কাছাকাছি নৌপথ দিয়ে চলবে।
মাইন অপসারণসংক্রান্ত প্রক্রিয়াগত কার্যক্রমে আঞ্চলিক পক্ষগুলো অংশ নিতে পারে বলেও সূত্রটি জানিয়েছে। একই সূত্রের মতে, মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটন ও তেহরানের পরোক্ষ আলোচনা চূড়ান্ত পর্যায়ে রয়েছে। পাকিস্তান এই সংঘাতে মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করেছে; দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসমি মুনির ৬ থেকে ৮ আগস্ট সৌদি আরব সফর করবেন।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।