Web Analytics

উত্তরপ্রদেশের বারাণসীতে গঙ্গা নদীর মাঝখানে নৌকায় ইফতার আয়োজন এবং অবশিষ্ট খাবার পানিতে ফেলার অভিযোগে ১৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সামাজিকমাধ্যমে ইফতার আয়োজনের ভিডিও ভাইরাল হওয়ার পর এই পদক্ষেপ নেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত, পরিবেশ দূষণ এবং জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

বিজেপির যুব শাখার এক নেতার অভিযোগের ভিত্তিতে কোটওয়ালি থানায় মামলা দায়ের করা হয়। অভিযোগে বলা হয়, গঙ্গা সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র, সেখানে খাবারের অবশিষ্টাংশ ফেলে নদীর পবিত্রতা নষ্ট করা হয়েছে। কোটওয়ালি অঞ্চলের এসিপি বিজয় প্রতাপ সিং জানান, ইনস্টাগ্রামে ভাইরাল হওয়া ভিডিওর সূত্রে তদন্ত শুরু করে ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, ভিডিওটির সত্যতা যাচাই চলছে এবং অন্যদের শনাক্তের কাজও অব্যাহত রয়েছে। ভবিষ্যতে এমন ঘটনা রোধে নদীপথে নজরদারি বাড়ানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।