Web Analytics

বাংলাদেশ সরকার বঙ্গোপসাগরে তেল, গ্যাস ও অন্যান্য খনিজসম্পদ অনুসন্ধানে নতুন উদ্যোগ ঘোষণা করেছে। ২৫ মে ২০২৬ তারিখে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, গভীর ও অগভীর সমুদ্রের ২৬টি ব্লকে অনুসন্ধানের জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হয়েছে। ২০২৭ সালের মধ্যে অনুসন্ধান কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এবং যোগ্য কোম্পানির সঙ্গে গ্যাস উত্তোলনে ২৫ বছর ও তেল উত্তোলনে ২০ বছরের চুক্তি করা হবে।

পেট্রোবাংলার কর্মকর্তারা জানান, মডেল প্রোডাকশন শেয়ারিং কন্ট্রাক্ট (পিএসসি) ২০২৬ অনুযায়ী অনুসন্ধানের সময়কাল হবে নয় বছর। অগভীর সমুদ্রে পেট্রোবাংলার লাভের অংশ ৪০ থেকে ৬৫ শতাংশ এবং গভীর সমুদ্রে ৩৫ থেকে ৬০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বিদেশি বিনিয়োগকারীরা যন্ত্রপাতি আমদানিতে শুল্কমুক্ত সুবিধা পাবেন এবং পেট্রোবাংলা না নিলে উত্তোলিত তেল-গ্যাস রপ্তানি করতে পারবেন। গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে প্রতি এমএমসিএফডিতে ৭.৫ থেকে ১১ ডলারের মধ্যে নির্ধারণ করা হবে।

জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এ উদ্যোগকে দেশের জ্বালানি নিরাপত্তা জোরদারের নতুন যুগ হিসেবে উল্লেখ করে বলেন, বিদেশি বিনিয়োগের মাধ্যমে আমদানিনির্ভরতা কমিয়ে দেশীয় উৎপাদন বাড়ানোই সরকারের লক্ষ্য।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।