Web Analytics

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ছোট ভাইকে গুলি করে হত্যার মামলায় প্রধান আসামি প্রফেসর ডা. মো. গোলাম কবির ও তার স্ত্রী হোসনে আরাকে আদালতে হাজির করা হয়েছে। আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। গত ২৫ মার্চ সকালে উপজেলার চতুল গ্রামে পারিবারিক জমির গাছ বিক্রি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ শুরু হয়। একপর্যায়ে বড় ভাই গোলাম কবির ক্ষিপ্ত হয়ে শর্টগান দিয়ে ছোট ভাই হুমায়ুন কবির মিন্টুকে গুলি করেন। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করা হলেও অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নিহতের স্ত্রী ফরিদা বেগম বোয়ালমারী থানায় সাতজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। স্থানীয়রা ঘটনাস্থলেই গোলাম কবিরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়, পরে পুলিশ তার স্ত্রীকেও গ্রেপ্তার করে। বৃহস্পতিবার আদালতে হাজির করার পর পুলিশ সাত দিনের রিমান্ড আবেদন করে, তবে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

বোয়ালমারী থানার ওসি আনোয়ার হোসেন জানান, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে এবং রিমান্ডে জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।