Web Analytics

কুমিল্লার মুরাদনগর উপজেলায় অবৈধ গ্যাস সংযোগ ব্যবহার করে চুন কারখানা পরিচালনার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে নবীপুর পশ্চিম ইউনিয়নের কুলুবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। মামলায় উল্লেখ করা হয়েছে, সরকারি গ্যাস লাইন থেকে অবৈধভাবে গ্যাস ব্যবহার করে রাষ্ট্রের প্রায় ১ কোটি ৬১ লাখ টাকার ক্ষতি হয়েছে।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) দেবিদ্বার শাখার ব্যবস্থাপক কাজী আবু ওবায়েদ ১৬ জুন মুরাদনগর থানায় মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, গত ছয় মাস ধরে কুলুবাড়ী-নবীনগর সড়কের পাশে বিজিডিসিএলের ২ ইঞ্চি বিতরণ লাইন থেকে অবৈধ সংযোগ নিয়ে চুন কারখানা চালানো হচ্ছিল। অভিযানে চারটি উচ্চচাপ সহনশীল হোস পাইপ, চারটি বার্নার ভাল্ব ও দুটি সার্ভিস ‘টি’ জব্দ করা হয় এবং অবৈধ সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন দেবিদ্বারের মোমেন মিয়া ও মুরাদনগরের মো. বিল্লাল। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।