Web Analytics

কম্বোডিয়ার অভিবাসন পুলিশের বন্দিশালা থেকে মুক্তি পাওয়া ৩০ বাংলাদেশি নাগরিক মঙ্গলবার, ২০ অক্টোবর দেশে ফিরছেন। অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশনের বিবৃতি অনুযায়ী, তাদের দুপুর ১২টা ১০ মিনিটে হযরত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, উন্নত জীবনের আশায় ওই ৩০ বাংলাদেশি বিভিন্ন সময়ে কম্বোডিয়ায় গিয়েছিলেন। সেখানে পৌঁছানোর পর একটি প্রতারক চক্র তাদের জিম্মি করে অনলাইন স্ক্যামের মতো বেআইনি কাজে বাধ্য করে। পরে কম্বোডিয়া সরকার তাদের উদ্ধার করে দেশে ফেরার সুযোগ দিলেও ৩ সেপ্টেম্বর নমপেন বিমানবন্দরে পৌঁছানোর পর স্থানীয় ইমিগ্রেশন পুলিশ তাদের আটক করে বন্দিশালায় পাঠায়।

ঘটনাটি জানার পর অনির্বাণ সারভাইভার ভয়েস ফাউন্ডেশন বন্দিদের দ্রুত মুক্তি ও নিরাপদ প্রত্যাবাসনের জন্য সরকারের সহযোগিতা চায়। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থাইল্যান্ডে বাংলাদেশ দূতাবাসে নির্দেশনাপত্র পাঠায়। সংগঠনটির ভাষ্য অনুযায়ী, দূতাবাসের কূটনৈতিক প্রচেষ্টায় তারা মুক্তি পান এবং স্বদেশের উদ্দেশে যাত্রা শুরু করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।