Web Analytics

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচি জানিয়েছেন, ইরানের ভূখণ্ড বা জাতীয় পরিকাঠামোর ওপর পরিচালিত যেকোনো হামলার কঠোর ও সুনির্দিষ্ট জবাব দেওয়া হবে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলায় যারা সহায়তা করবে, তারাও ইরানের পাল্টা আঘাতের মুখে পড়বে।

আলজাজিরা জানায়, আরাগাচি স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে ইরানের বিরুদ্ধে হামলায় সরাসরি অংশ নেওয়া বা সহায়তা প্রদানকারী প্রত্যেক পক্ষকেই তেহরান বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করবে। তার এই বক্তব্য আসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া হুঁশিয়ারির পর, যেখানে ট্রাম্প বলেন, ইরান যদি হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা চালায়, তবে যুক্তরাষ্ট্র ইরানের একটি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করবে।

এই পাল্টা হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়ে গেছে এবং সম্ভাব্য সংঘাতের আশঙ্কা জোরদার হয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।