Web Analytics

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমদানিকৃত পণ্যের প্রকৃত মূল্য ও আমদানি পর্যায়ে অগ্রিম আয়কর পরিশোধের তথ্যের ভিত্তিতে আয়কর নির্ধারণে অ্যাসাইকুডা সিস্টেমের বিজনেস ইন্টেলিজেন্স (বিআই) সার্ভারের তথ্য ব্যবহার বাধ্যতামূলক করেছে। এনবিআরের আয়কর অনুবিভাগের অধীনে ৪ মার্চ জারি করা আদেশে কর কর্মকর্তাদের জন্য বিআই সার্ভার ব্যবহারের পদ্ধতি বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। ৫ মার্চ এক প্রেস বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, অডিট, কর মামলা পুনঃউন্মোচন বা ত্রুটিপূর্ণ করাদেশ সংশোধনের সময় এই তথ্য ব্যবহার করতে হবে।

আদেশে বলা হয়েছে, কর কমিশনার ও পরিদর্শী রেঞ্জ কর্মকর্তারা নির্ধারিত আইপি-সংযুক্ত কম্পিউটার থেকে বিআই সার্ভারে লগইন করে তথ্য সংগ্রহ করবেন এবং তা নির্দিষ্ট রেজিস্টারে লিপিবদ্ধ করবেন। প্রাথমিকভাবে কর নির্ধারণী কর্মকর্তারা সরাসরি সার্ভারে প্রবেশ করতে পারবেন না; রেঞ্জ কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে।

এনবিআর জানিয়েছে, এই উদ্যোগে কর নির্ধারণ প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে, কর ফাঁকি রোধ হবে, মামলা নিষ্পত্তি দ্রুততর হবে এবং কাস্টমস ও আয়কর বিভাগের মধ্যে তথ্য বিনিময়ের নতুন যুগের সূচনা হবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।