Web Analytics

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের দালিয়ানে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন। ‘বিস্তৃত পরিসরে উদ্ভাবন’ শীর্ষক এই সেশনটি ২৪ জুন স্থানীয় সময় সকাল ৯টায় লিয়াওনিং প্রদেশের দালিয়ান আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শুরু হয়। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী বক্তব্য প্রদান করেন। এতে বাংলাদেশসহ চীন, দক্ষিণ কোরিয়া, কাজাখস্তান, মঙ্গোলিয়া, মন্টিনিগ্রো এবং গিনির প্রধানমন্ত্রীগণ অংশ নেন।

সেশনের সাইডলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বিভিন্ন দেশের সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতবিনিময় করেন। এছাড়া সেশনের বিরতিতে তিনি বিশ্বনেতাদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন।

প্রতিবেদন অনুযায়ী, ‘গ্রীষ্মকালীন দাভোসে’ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ বাংলাদেশের জন্য নতুন বিনিয়োগ ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে এবং অন্যান্য দেশের বেস্ট প্র্যাকটিস গ্রহণের মাধ্যমে জাতীয় সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।