Web Analytics

ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিতীয় দফা যুদ্ধবিরতি আলোচনা ব্যর্থ হওয়ায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। রোববার বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ২ শতাংশের বেশি বৃদ্ধি পায়। গ্রিনিচ মান সময় রাত ১২টা ৩০ মিনিটে ব্যারেলপ্রতি দাম দাঁড়ায় ১০৭ দশমিক ৩৫ ডলার, যা যুদ্ধ শুরুর আগের তুলনায় প্রায় ৪৭ শতাংশ বেশি।

কূটনৈতিক অচলাবস্থা থাকা সত্ত্বেও এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলো ইতিবাচক সূচনা করেছে। যুদ্ধবিরতির অনিশ্চয়তা বিনিয়োগকারীরা অনেকটাই উপেক্ষা করেছেন। জাপানের নিক্কেই ২২৫ সূচক সকালে প্রায় ০.৪ শতাংশ বেড়েছে, আর দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ১.৫ শতাংশ পর্যন্ত ঊর্ধ্বমুখী ছিল।

আলোচনা স্থবির থাকায় জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়লেও এশিয়ার বাজারে সতর্ক আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।