Web Analytics

কিশোরগঞ্জের নিকলী উপজেলার সদর ইউনিয়নের উলাবাইরা চর হাওরে বজ্রপাতে এক নৌকার মাঝির মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল সরকার (৪৫) নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার নারাজ গ্রামের বাসিন্দা কাছু মিয়ার ছেলে। তিনি একটি স্টিলবডি নৌকার মাঝি ছিলেন।

স্থানীয় সূত্র ও উপজেলা প্রশাসন জানায়, বাবুল সরকারসহ কয়েকজন যাত্রী আশুগঞ্জ থেকে ধান বিক্রি করে স্টিলবডি নৌকায় বাড়ি ফিরছিলেন। পথে বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে যাত্রীরা পাটাতনের নিচে আশ্রয় নেন, কিন্তু মাঝি হিসেবে বাবুল নৌকার ওপরে ছিলেন। হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। পরে যাত্রীরা নৌকার অস্বাভাবিক নড়াচড়া দেখে ওপরে উঠে তাকে নিথর অবস্থায় পান।

নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. রেহানা মজুমদার মুক্তি ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।