Web Analytics

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ‘বৈজ্ঞানিক লাইফস্টাইল ডেভেলপমেন্ট এবং মানসিক স্বাস্থ্যসেবা কার্যক্রম’ বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। বৃহস্পতিবার, ১৪ মার্চ ২০২৬ তারিখে মাউশির পরিচালক (মাধ্যমিক) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল স্বাক্ষরিত এক অফিস আদেশে এই স্থগিতাদেশ জারি করা হয়। এর ফলে ৫ মার্চ জারি করা নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে এই কর্মসূচি বাস্তবায়নের প্রক্রিয়া বন্ধ করা হয়েছে।

এর আগে ৮ মার্চ মাউশি জানিয়েছিল, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রস্তুতকৃত ম্যানুয়ালের ভিত্তিতে দেশের সব মাধ্যমিক স্কুল ও কলেজে এই কর্মসূচি চালু করা হবে। উভয় প্রতিষ্ঠানের মধ্যে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে একদিনের প্রশিক্ষণের কথা বলা হয়েছিল। প্রতিটি প্রতিষ্ঠানে প্রশিক্ষণের সুফল ধরে রাখতে একটি মনিটরিং পুল গঠনের নির্দেশও দেওয়া হয়েছিল।

নির্দেশনায় আরও বলা হয়েছিল, ম্যানুয়ালের বাইরে কোনো কার্যক্রম সম্প্রসারণ করা যাবে না এবং প্রতি বছর নতুন শিক্ষার্থীদের জন্য পুনরায় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। স্থগিতাদেশে এই সিদ্ধান্তের কারণ উল্লেখ করা হয়নি।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।