Web Analytics

দোহার মিডল ইস্ট কাউন্সিল অন গ্লোবাল অ্যাফেয়ার্সের নির্বাহী পরিচালক খালিদ আল-জাবের আলজাজিরাকে জানান, ইরানের বিভিন্ন কর্মকর্তা উপসাগরীয় দেশগুলোর কাছে একাধিক পরস্পরবিরোধী বার্তা পাঠিয়েছেন। বাহরাইনের জল বিশুদ্ধকরণ কেন্দ্রে হামলার প্রসঙ্গ টেনে তিনি বলেন, কোনটি সত্য তা স্পষ্ট নয় এবং যুদ্ধের সময় ইরান উপসাগরের অবকাঠামোতে আক্রমণ বন্ধ রাখবে বলে মনে হয় না।

তিনি আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির ওপর হামলার পর থেকে ইরানে এমন কোনো প্রতিষ্ঠান বা নেতৃত্ব নেই যার সঙ্গে কথা বলা যায়, ফলে তাদের বর্তমান অবস্থান বোঝা কঠিন হয়ে পড়েছে। আল-জাবেরের মতে, ইরানের বর্তমান পদক্ষেপ দেশটির বা অঞ্চলের কোনো উপকারে আসছে না; বরং এতে মানুষের হতাশা বাড়ছে এবং অর্থনীতি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তার মতে, এই উত্তেজনায় শুধু যুক্তরাষ্ট্র ও ইসরাইল নয়, ইউরোপও জড়িত হয়েছে। সবাই নিজেদের স্বার্থ রক্ষায় ব্যস্ত। চীন ও রাশিয়া উত্তেজনা কমানোর ইঙ্গিত দিলেও, কীভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে তা কেউ জানে না।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।