Web Analytics

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা কমলেও আগামী মঙ্গলবার পর্যন্ত বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একই সঙ্গে তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং দেশের অধিকাংশ এলাকায় ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত নরসিংদীতে সর্বোচ্চ ৪৬ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, তবে রাজধানীসহ দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টি হয়নি।

এর আগে সংস্থাটি রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল, যা এখন মঙ্গলবার পর্যন্ত বাড়ানো হয়েছে। আবহাওয়া দপ্তর জানায়, ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টি ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টি অতি ভারী হিসেবে গণ্য হয়। দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও পশ্চিমবঙ্গে অবস্থানরত দুটি লঘুচাপের প্রভাবে আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, মঙ্গলবার পর্যন্ত সারা দেশে কমবেশি বৃষ্টি হলেও রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বেশি বৃষ্টি হতে পারে, এরপর পরিস্থিতির উন্নতি ঘটবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।