Web Analytics

পাবনার চাটমোহর উপজেলার আশরাফ জিন্দামী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. রুহুল আমিনকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন জামায়াত ইসলামীর নেতা ওই কেন্দ্রে প্রবেশ করে রুহুল আমিনের সঙ্গে সাক্ষাৎ করেন এবং এজেন্টের প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর করেন। ঘটনাটি জানাজানি হলে উপজেলা জুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

ঘটনার পর সহকারী রিটার্নিং অফিসার ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুসা নাসের চৌধুরী পাবনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শাহেদ মোস্তফার নির্দেশে রুহুল আমিনকে প্রত্যাহার করেন। তার স্থলে সহকারী প্রিজাইডিং অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে।

রাতের বেলায় জামায়াত নেতাদের ভোটকেন্দ্রে প্রবেশের ঘটনাটি জনমনে নানা প্রশ্ন ও গুঞ্জনের জন্ম দিয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।