Web Analytics

যুক্তরাষ্ট্রে শুরু হওয়া ২৩তম ফিফা ফুটবল বিশ্বকাপকে ঘিরে নানা বিতর্কের মধ্যে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো স্বীকার করেছেন যে, সংস্থাটির সবকিছু নিয়ন্ত্রণ করার ক্ষমতা নেই। ‘গ্রেটেস্ট শো অন আর্থ’খ্যাত এই আসর শুরু হওয়ার পর থেকেই টিকিটের উচ্চমূল্য, দল ও সমর্থকদের ভিসা জটিলতা এবং যুক্তরাষ্ট্রে প্রবেশের কঠোর নিয়ম নিয়ে বিশ্বজুড়ে সমালোচনা চলছে। উদ্বোধনী ম্যাচের আগে সোমালিয়ার রেফারি ওমর আর্তানকে সন্ত্রাসী সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ফেরত পাঠানোয় বিতর্ক আরও তীব্র হয়েছে।

ইনফান্তিনো বলেন, ফিফা সবকিছু নিয়ন্ত্রণ করতে পারে না এবং সরকার ও নিরাপত্তা সংস্থার সিদ্ধান্তকে সম্মান করতে হয়। তিনি উল্লেখ করেন, বর্তমান বিশ্ব পরিস্থিতি অত্যন্ত আগ্রাসী এবং নিরাপত্তা এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। ফিফা পর্দার আড়ালে কাজ চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি।

বিভিন্ন কূটনৈতিক জটিলতার মধ্যেও ইরানের অংশগ্রহণ নিশ্চিত করাকে ফিফার বড় সাফল্য হিসেবে দেখছেন ইনফান্তিনো, যা যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রেক্ষাপটে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে তিনি মনে করেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।