Web Analytics

গাজীপুরে প্রধানমন্ত্রীর দরবারে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে তিন আনসার সদস্য গ্রেপ্তারের সংবাদ প্রকাশের পর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি স্পষ্ট করেছে। বাহিনী জানায়, সংবাদে যাদের আনসার সদস্য বলা হয়েছে, তারা আসলে স্বেচ্ছাসেবী ভিডিপি সদস্য এবং দরবার অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমোদিত তালিকায় ছিলেন না।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর দরবারে অংশ নিতে কঠোর নিরাপত্তা যাচাই ও অনুমোদন প্রক্রিয়া অনুসরণ করা হয়, যা ওই তিনজনের ক্ষেত্রে প্রযোজ্য ছিল না। তারা কোনো কর্মসূচিতে অংশ নেননি। অনুষ্ঠান শেষে অনুসন্ধানে তাদের সন্দেহজনক সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। বাহিনীর দাবি, তারা দরবারে বিশৃঙ্খলা নয়, বরং ব্যারাকে অবস্থান করে অভ্যন্তরীণ শৃঙ্খলা ও প্রশিক্ষণ পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্রে জড়িত ছিলেন।

আনসার-ভিডিপি জানায়, ৪৬তম জাতীয় সমাবেশের দরবার অনুষ্ঠান সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে এবং বাহিনী আইনশৃঙ্খলা ও শৃঙ্খলা রক্ষায় অঙ্গীকারবদ্ধ। বাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা অব্যাহত থাকবে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।