Web Analytics

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেছেন, ক্ষমতায় আসার পর বিএনপি নেতৃত্ব নির্বাচনের আগে দেওয়া সংস্কার ও জুলাই সনদের পক্ষে অবস্থান থেকে সরে গেছে। ১৮ জুন খুলনা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ বিএনপির শীর্ষ নেতারা আগে গণভোট ও সংবিধান সংস্কারের পক্ষে প্রচারণা চালালেও এখন সেটিকে বেআইনি ও সংবিধানবিরোধী বলছেন।

তিনি দাবি করেন, জুলাই সনদ বাস্তবায়ন দেশের প্রায় ৭০ শতাংশ মানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন, যারা গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিয়েছেন। তিনি অভিযোগ করেন, সরকার কাঠামোগত সংস্কার না করে সীমিত সংশোধনের পথে হাঁটছে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা সীমিত করা, উচ্চকক্ষে আনুপাতিক প্রতিনিধিত্ব চালু করা ও বিচার বিভাগে নিরপেক্ষ নিয়োগের মতো প্রস্তাব থেকে সরে যাচ্ছে। তাঁর মতে, মৌলিক সংস্কার না হলে দেশে আবারও স্বৈরাচারী শাসন ফিরে আসতে পারে।

গোলাম পরওয়ার আরও বলেন, স্থানীয় সরকারে নির্বাচনের পরিবর্তে প্রশাসক নিয়োগ গণতন্ত্রবিরোধী। তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, চাঁদাবাজি ও দ্রব্যমূল্য বৃদ্ধির সমালোচনা করেন এবং ২০ জুন খুলনা সার্কিট হাউস মাঠে ১১ দলীয় মহাসমাবেশের ঘোষণা দেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।