Web Analytics

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলা থেকে পড়ে রিয়া বেগম (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। ৩১ জুলাই প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সিঙ্গাপুরপ্রবাসী এক ব্যক্তির স্ত্রী রিয়া কয়েক দিন ধরে ঢামেকের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার ভোর ৪টার দিকে নতুন ভবনের ৮০২ নম্বর ওয়ার্ডের বারান্দা থেকে পড়ে তিনি গুরুতর আহত হন।

হাসপাতালের অন্য রোগী ও স্বজনরা তাকে দ্রুত জরুরি বিভাগে নেন। কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর ভোর সোয়া ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। রিয়ার বাবা লতিফ মল্লিক বলেন, জিহ্বায় ঘা, শারীরিক বিভিন্ন জটিলতা ও মানসিক অস্থিরতার কারণে তিন দিন আগে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

বাবার দাবি, ঘটনার সময় উপস্থিত লোকজন রিয়াকে থামানোর চেষ্টা করলেও তিনি কারও কথা শোনেননি এবং নিচে পড়ে যান। তিনি নিচে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ওপর পড়েছিলেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং শাহবাগ থানা পুলিশকে জানানো হয়েছে। ঘটনায় তদন্ত ও আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।