রোববার সকাল ৯টা ২১ মিনিটে সিলেট ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয় মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪.৩। এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে সীমান্তবর্তী এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর মাত্র পাঁচ দিন আগে, ৭ এপ্রিল একই এলাকায় ৪.৯ মাত্রার আরেকটি ভূমিকম্প অনুভূত হয়েছিল, যা সিলেটসহ আশপাশের অঞ্চলেও অনুভূত হয়। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে একাধিক ভূমিকম্প আঘাত হানছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ২১ নভেম্বর নরসিংদীর মাধবদী এলাকায় উৎপত্তি হওয়া ৫.৭ মাত্রার ভূমিকম্পে সারা দেশে ১০ জনের মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছিলেন, যা দেশের ভূমিকম্প ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।
সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।