Web Analytics

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, রাজনৈতিক স্বার্থে ধর্ম ব্যবহার করে মানুষের মধ্যে বিভেদ বা রক্তপাত সৃষ্টি করা উচিত নয়। বৃহস্পতিবার ঢাকা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ধর্ম বিশ্বাস ও শ্রদ্ধার বিষয়; এটি ইহকাল ও পরকালের সঙ্গে সম্পর্কিত। ধর্মকে রাজনৈতিক ক্ষেত্রে এনে রক্তপাত ঘটানো, সাম্প্রদায়িকতাকে কেন্দ্র করে রাজনীতি করা বা ধর্ম নিয়ে ব্যবসা করা উচিত নয়। বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধসহ সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের দেশ বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, প্রত্যেক নাগরিককে নিজের ধর্ম পালনের পাশাপাশি অন্যের ধর্ম ও বিশ্বাসের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। শ্রীকৃষ্ণের জন্মকাহিনি অন্যায়, অত্যাচার ও নিষ্ঠুরতার বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার শিক্ষা দেয় বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তা, ঢাকা আইনজীবী সমিতির নেতা ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

Card image

Related Rumors

logo
No data found yet!

সহজে ব্যবহারের সুবিধার্থে একনজরের ওয়েব অ্যাপটি সেটাপ করে নিন।